রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মো. সেলিম আহমেদ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মো. সেলিম আহমেদ। এ উপলক্ষে ২৬ জানুয়ারী রবিবার বেলা ২ টায় বিদ্যালয়ের সভাকক্ষে নবনির্বাচিত সভাপতি মো. সেলিম আহমেদ ও অভিভাবক সদস্য মো. দেলোয়ার হোসেনকে ফুল দিয়ে বরন করে নেন প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সহ সকল শিক্ষক-কর্মচারী ও অতিথিবৃন্দ।

সভাপতিকে বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মো. শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মো. রোকুনুজ্জামান টুলু, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, মো. হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ হান্নান হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো. রাশেল হাওলাদার, শহিদ হাওলাদার প্রমুখ।মো. সেলিম আহমেদ সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: