বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল

দেশব্যাপী সিরিজ নারী-শিশু ধর্ষণ, অপ্রতিরোধ্য ডাকাতি-ছিনতাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ, অপরাধীদের গ্রেপ্তার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আয়োজনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যমে দায়িত্ব পায়। দেশবাসীর জানমাল থেকে শুরু করে সব রকমের নিরাপত্তার দায়িত্ব তাকে নিশ্চিত করতে হবে। ছাত্ররা নৈরাজ্য চাই না। ছাত্র জনতার জান বাজি দিয়ে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করেছে। তাই এই অভ্যুত্থানের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এ সময় দ্রুত জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জোড় দাবি জানানো হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় ও সভাপতি সাকিবুল ইসলাম সাফিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- রাজনৈতিক শিক্ষা সম্পাদক নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, অর্থ সম্পাদক ফারজানা পায়েল, সদস্য ইশান ইসলাম প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: