মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা

শেরপুরে অবৈধ বালুর ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ট্রাকভর্তি বালু জব্দ সহ সবুজ মিয়া (৪০) নামে এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ৩০ এপ্রিল দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। দন্ডপ্রাপ্ত ট্রাকড্রাইভার সবুজ মিয়া শেরপুর জেলার সদর উপজেলার সাতপাকিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ভোরে এক গোপনে সংবাদ পেয়ে ঝিনাইগাতী উপজেলা সদরে অবৈধ বালুভর্তি একটি ট্রাক ড্রাইভার সহ আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০-৪ ধারা লঙ্গণে একই আইনের ১৫ এর (১) অপরাধে অপরাধী হওয়ায় সবুজ মিয়া নামে এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল।

এব্যাপরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: