মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম
ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

শেরপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রাম থেকে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মোঃ ফজলুল হক (৪৫) নামে এক ব্যক্তির লাশটি ৪ মে রোববার সকাল ১০টার দিকে উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। শেরপুর জেলার সদর উপজেলার মুন্সীরচর গ্রামের মৃত সমেশ উদ্দিনের ছেলে মোঃ ফজলুল হক লাশটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুন্সীরচরপূর্ব পাড়া গ্রামের মোঃ ফজলুল হক পেশায় একজন কৃষক সে ৩ মে শনিবার রাতে তার বশত বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে রাতে আর বাড়িতে ফিরে যায়নি। পরদিন ৪ মে রোববার সকালে আত্মীয় স্বজন ও এলাকাবাসী ফজলুল হকের লাশ বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়।

খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত ফজলুল হকের লাশ উদ্ধার করে রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোঃ ফজলুল হকের পুরুষাঙ্গ কর্তন ও তলপেট এবং হাটুতে জখম পাওয়া গেছে। এঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: