মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম
ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

শেরপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর ঝিনাইগাতীতে উপজেলার ভারতঘেঁষা একটি রাবার বাগান থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।আজ শনিবার ১০ মে ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যাকুড়া ভারত সীমান্ত ঘেষে অবস্থিত ছালমা রাবার বাগান হয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল শনিবার ভোর ৫ টার দিকে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ভারত থেকে আমদানিকৃত মাদক ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ মাদককারবারিদের ফেলে রাখা ১ হাজার ৩ শত ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: