মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম
ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভালুকায় উচ্ছেদ অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা পৌরসভার ব্যস্ততম এলাকায় ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন পরিচালনা করেছে ব্যাপক অভিযান। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ও শহরের শৃঙ্খলা রক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত হয় এ উচ্ছেদ অভিযান। বাসস্ট্যান্ড, বাজার রোড ও পাঁচরাস্তার মোড় এলাকা ঘিরে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয় এ সময়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন “পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল এমন সব অবৈধ স্থাপনা আমরা আইনানুগভাবে উচ্ছেদ করেছি।

ব্যবসায়ীদেরকে আমরা পূর্বে নোটিশ প্রদান করেছি এবং আজকের অভিযানে তাদের সহযোগিতাও পেয়েছি। উচ্ছেদ হওয়া দোকানগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হয়েছে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ভবিষ্যতেও এই ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

অভিযান চলাকালে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: