শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুরে সরকারের সাবেক ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা আটক

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি : বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ভুমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে শেরপুর জেলা শহরের সদর সাব-রেজিস্ট্রী অফিস প্রাঙ্গণ থেকে ২৭ মে মঙ্গলবার বিকেল ৫টার দিকে আটক করেছে শেরপুর সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা মৃত নুরুল হক চৌধুরীর ছেলে ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভুমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীসহ তার জমি বিক্রি ও রেজিস্ট্রী সম্পাদন করে দিতে মঙ্গলবার শেরপুর সদর সাব-রেজিস্ট্রী অফিস কার্যালয়ে আসেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক ওই মন্ত্রীকে দেখে ফুঁসে উঠেন এবং মারমুখী হয়ে পড়ে। এদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ সদর সাব-রেজিস্ট্রী অফিস প্রাঙ্গণ থেকে সাবেক মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি দাবি করে সদর থানার চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ভুমি মন্ত্রী ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: