মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম
নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির

ভালুকা পৌর এলাকার অব্যবস্থাপনায় দৃঢ় হস্তক্ষেপ, নিজেই মাঠে ইউএনও

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকা পৌরসভার জনদুর্ভোগ লাঘবে সাহসী, সৎ ও দূরদর্শী প্রশাসক হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। রবিবার দিনভর তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তাৎক্ষণিক সমস্যার সমাধানে নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।

রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার দৈন্য, আবর্জনা ব্যবস্থাপনার সীমাবদ্ধতা—এসব দীর্ঘদিনের সমস্যা যেন অবশেষে সাড়া পেল যোগ্য নেতৃত্বে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই কর্মকর্তা নিজের উপস্থিতি দিয়ে প্রমাণ করে দিচ্ছেন—টেবিলে বসে নয়, উন্নয়ন হয় মাঠে নেমে।

নিরবচ্ছিন্ন পরিদর্শনের সময় তিনি কোনও প্রটোকলের তোয়াক্কা না করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, অভিযোগ শোনেন, এবং সাথে সাথেই সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে বলেন। এভাবে সমস্যা দেখামাত্র দ্রুত নির্দেশনা দিয়ে তিনি যে বাস্তবমুখী ও রেজাল্ট-ওরিয়েন্টেড প্রশাসনের প্রতীক, তা আরেকবার প্রমাণিত হলো।

স্থানীয়দের অনেকে বলেন, দীর্ঘদিন পর এমন একজন প্রশাসক পেয়েছে ভালুকা, যিনি শুধু চেয়ারে বসেই সিদ্ধান্ত দেন না, বাস্তব পরিস্থিতি বোঝেন নিজের চোখে দেখে। এমন নেতৃত্ব সারা দেশে উদাহরণ হয়ে ওঠা উচিত বলেও মন্তব্য করেন সচেতন মহল।

প্রশাসন সূত্রে জানা গেছে, এ ধরণের পরিদর্শন ও দ্রুত কার্যকরী পদক্ষেপ চলমান থাকবে। ইউএনও’র এমন কর্মনিষ্ঠা ও মানবিক নেতৃত্ব ভালুকার নাগরিক সেবা ও পৌর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: