রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

বরিশালে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করা হয়।

গত ৩ জুলাই বিএনপির পদ স্থগিত থাকা সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

আদালতের বিচারক হাবিবুর রহমান চৌধুরী মামলাটি আমলে নিয়ে আগামী ১ সেপ্টেম্বর আসামিকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার নগরীর সদর রোডে বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন করেছে বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের ১১ মাস পর বিএনপির পদস্থগীত নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এ মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রেস কাউন্সিলে অভিযোগের সুযোগ থাকলেও তা করা হয়নি। দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা বরাবরে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে সাংবাদিকরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বিএনপি নেতা বিলকিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে যুগান্তরে প্রতিবেদন প্রকাশ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: