রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

বরিশাল উজিরপুরে জুলাই শহিদ দিবস পালিত

বরিশাল উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে ১৬ জুলাই বুধবার জোহর নামাজ শেষে উপজেলা মসজিদে শহিদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আঃ খালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডিএম আল আমিন, ইসলামি ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ জহিরুল ইসলাম সাগর।দোয়া-মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আযাহারী।

আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার, সেক্রেটারি মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম সহ আরো অনেক।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: