শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভালুকায় বিএনপির বিক্ষোভ

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভালুকা উপজেলা ও পৌর ইউনিট এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজ্বী মোঃ শহিদুল ইসলাম শহিদ, মজিবর রহমান মজু, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন সহ অন্যান্যরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: