বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

রাণীশংকৈলে ফ্রি ভেটেনারি সেবা কর্মসূচি অনুষ্ঠিত

ai

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বাচোর ইউনিয়নে বুধবার ফ্রি ভেটেনারি সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ (৩০সেপ্টেম্বর) বুধবার বাংলাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় ডাঃ মোদন কুমার রায়ের সভাপতিত্বে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেটেনারি অ্যাসোসেয়েন ঠাকুরগাঁও , এ ছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ মাসুম, ডাঃ সোনাসিস, ডাঃ কমলা কান্ত প্রমুখ । সার্বিক সহযোগিতায় ছিলেন রাণীশংকৈল উপজেলার প্রাণি সম্পদের বিভিন্ন পদে থাকা ডাক্তার বৃন্দ ও কর্মচারীবৃন্দ ।

অনুষ্ঠানে বাচোর ইউনিয়নের ২জন, নেকমরদ ইউনিয়নের ২জন, রাতোর ইউনিয়নের ৩জন, মোট তিন ইউনিয়নের পশু চিকিৎসকদের মাধ্যমে গরু ও ছাগলের ভ্যাকসিন এবং ঔষধ ফ্রি প্রদান করা হয় ।

এ বিষয়ে ডঃ মোদন কুমার রায় বলেন, এই মহামারী করোনা কালে গরু ছাগলের বিভিন্ন প্রকার রোগ বালাই হয়ে রয়েছে অনেকেই গরিব অসহায় মানুষ রয়েছে যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। তাদের জন্য এই এক দিন ব্যাপী ফ্রি মেডিকেল টিম করানো হয়েছে। আমরা সর্বপ্রকার গরু-ছাগলের রোগ বালায়ের ঔষধ এবং ভ্যাকসিন প্রদান করছি ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: