শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

৭ দফা দাবির সমর্থনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানিয়েও সমাধান পাচ্ছি না।”

আরও পড়ুন

 

তারা আরও বলেন, “অসম কমিটি গঠন করে আমাদের পেশাগত সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ বিবেচনা করছে, অথচ আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।”

শিক্ষার্থী ফারজানা আক্তার পায়েল বলেন, “আমাদের এই আন্দোলন বেঁচে থাকার লড়াই। দাবি পূরণ না হলে আমরা ক্লাসে ফিরব না।”

শিক্ষার্থী রাশেদ বলেন, “প্রশাসনকে সময় দেওয়া হয়েছে, কিন্তু দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। আমাদের ৭ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমরা রাজপথে নেমেছি বাধ্য হয়ে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।”

শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “আমাদের দাবি বাস্তবায়ন হলে কেবল আমরা নয়, পুরো প্রকৌশল খাত উপকৃত হবে।”

কর্মসূচিতে শিক্ষার্থীরা হুঁশিয়ারি করে বলেন, দাবি পূরণ না হলে সারাদেশে একযোগে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: