বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সংগৃহীত ছবি : বাঙলার জাগরণ

বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেসক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এর ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: