বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা ও পৌর বিএনপির মত বিনিময়

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সনাতনী সম্প্রদায়ের সাথে উপজেলা ও পৌর বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু সুভাষ বণিক। শনিবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি বাবু তাপস কুমার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার বাবু শৈলপতি নন্দন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্ট যুগ্ম আহবায়ক বাবু বিপ্লব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ চক্রবর্তী, উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাধারণ সম্পাদক বাবু আশীষ কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল সাহা, পৌরসভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি বাবু অনিল বনিক, সাধারণ সম্পাদক লিটন দাস, সাংগঠনিক সম্পাদক বাবু লিটন সাহা, উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট যুগ্ম সম্পাদক বাবু রতন দাস।

আরও পড়ুন – তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক খোরশেদ আলমসহ ২২টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: