রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াাখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজন মামলার এজাহারের ৫ নম্বর আসামি মো. সাজু (২১)।

আরেকজন নির্যাতনের শিকার নারীর ২২ ধারার জবানবন্দিতে অভিযুক্ত একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৮)।

এ ঘটনায় ঢাকা ও নোয়াখালীতে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চারজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে জানান, পলাতক আসামি সাজুকে রাত দেড়টার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে জেলা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। মোয়াজ্জেম হোসেনকে রাত সাড়ে ১২টার দিকে জয় কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন জানান, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: