শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ার দু:খ রেলওয়ের পরিত্যক্ত ভবন গুলো, শত ভবন আর হাজার একর ভুমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও ফ্যাক্টরী ভাংচুর লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উজিরপুরে ১৮১ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন- উপজেলা কর্মকর্তা আলী সুজা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৫ শত ৮১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ১৭ নভেম্বর সকাল ১১ টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন কেন্দ্রে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ শহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামের আমির মোঃ আল আমিন সরদার, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল আজিজ, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মাহফুজুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাবিনা ইয়াসমিন, উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রহিমা পারভীন, এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, স্কুল ফিডিং কর্মসূচির প্রজেক্টর ডাইরেক্টর শাহ আলম,ডাইরেক্টর অপারেশন মোঃ মনজুর রহমান মাসুক, উজিরপুর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক সহ অনেকে।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান,১৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ হাজার ৫৮১ জন শিক্ষার্থীদের স্কুল ফিডিং এর নাস্তা তুলে দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: