শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রামে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সেফকাত আলী, উপজেলা মৎস্য অফিসার লতিফুর রহমান, বীরমুক্তিদ্ধো আবদুল বারি, জিয়াউর রহমান জেবু, হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার জোবায়ের আহম্মেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মামুন জুমদার, সাংবাদিক বেলাল হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান প্রমুখ।