শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম
গঙ্গার পানি বণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন বিনা মূল্যে আবাসন, ফ্যামিলি ট্যুর ভাতাসহ সিএসএসে ২৫০ জনের চাকরির সুযোগ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো কেন কোনো দেশ দাবি করে না? ভালো ঘুমের ৬ কারণ জেনে নিন ড্যাফোডিলের ২৫ বছর পূর্তিতে ঢাকায় শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মালদ্বীপে নিরাপত্তাকর্মী থেকে ডাইভ মাস্টার, পর্যটকদের সাগরতলের দুনিয়া দেখান মুন্সিগঞ্জের মোশারফ পাবনায় নতুন ট্রেনের যাত্রা শুরু আজ, স্টেশনে উৎসবের আমেজ গাজীপুরে স্বাভাবিক শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন ৮০ শতাংশ কারখানার শ্রমিক ‘বিসমিল্লাহ’র শুরু কবে, কীভাবে এল পূর্ণাঙ্গ রূপ

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির নির্বাচন-সভাপতি শাহনেওয়াজ, সেক্রেটারি আলমগীর

আবদুল মান্নান চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি:
গণতান্ত্রিক উপায়ে সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশ দলিল লিখক সমিতি চৌদ্দগ্রাম শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শাহনেওয়াজ এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে মীর আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। রোববার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫৮ জন ভোটার ৯টি পদের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে মোঃ শাহনেওয়াজ ৩৪ ভোট এবং সেক্রেটারি পদে মীর আলমগীর হোসেন ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি: মোঃ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক: মোঃ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক: রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক : মোঃ আবদুল হামিদ, অর্থ সম্পাদক: আনোয়ারুল কবির, দপ্তর সম্পাদক : কামাল হোসেন, প্রচার সম্পাদক: রতন কুমার মজুমদার, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ দলিল লিখক এনামুল হক চৌধুরী এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক চৌধুরী বলেন, “উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু ও শেষ হয়েছে। প্রত্যেক ভোটার স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।” নবনির্বাচিত সভাপতি মোঃ শাহনেওয়াজ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে দলিল লিখকরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেছেন। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, ইনশাআল্লাহ দলিল লিখকদের কল্যাণে কাজ করে সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: