রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার (১৯ডিসেম্বর) জুমার নামাজ শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে ‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বিক্ষোভ মিছিল শেষে ধনবাড়ী বাস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

তারা শ্লোগানে বলেন, ‘আমি কে তুমি  কে, হাদি, হাদি,’ ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকনা এই বাংলায় হবে না,’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, এনসিপি’র টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের এমপি প্রার্থী জুলাই আন্দোলনে শহীদ সাজিদের ভাই সাইদুল ইসলাম আপন, এনসিপি’র টাঙ্গাইল জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও দওয়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিন, গণ অধিকার পরিষদ ধনবাড়ীর সভাপতি শামছুল হক ও টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক সাকিব শাকিলসহ অন্যরা।
বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার কার্যকর না করা হয় তাহলে আগামী দিনে কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: