বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

কালিগঞ্জের খুব্দীপুর আব্দুলখালী গ্ৰামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাংবাদিক এস,এম গোলাম ফারুক ও সৌদি প্রবাসী আব্দুল জলিলের অর্থায়ন ও সার্বিক তত্বাবধানে খুব্দীপুর ও আব্দুলখালী গ্রামের বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি মানুষের মাঝে ১ম ধাপে দেড় শত পিচ কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিগঞ্জের খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ গোলাম মাহমুদের সভাপতিত্বে ও জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন।

এ সময় তিনি বলেন, শীত মৌসুমে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার পরিষদের ইউপি সদস্য এসএম গোলাম ফারুক ও তার চাচাতো ভাই সৌদী প্রবাসী আব্দুল জলিলের এই মহতী উদ্যোগকে আমরা স্বগত জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইউপি সদস্যা সুফিয়া বেগম ও খায়রুল আলম রুবেল, সাবেক ইইপি সচিব সম আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেন,ও ফজলুর রহমান।

এ সময় সাবেক ইউপি সদস্য আব্দুল বারী তরফদার, খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী বিশ্বাস, সহকারি শিক্ষক আইনুল হক, আব্দুল মাজেদ, মোক্তার হোসেন, সোহারাব হোসেন, আব্দুল করিম তরফদার ও জয়নাল তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: