রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

বিশেষ চেয়ার সরিয়ে সমতার চেয়ারে বসলেন তারেক রহমান

দেশে ফিরেই রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় গণসংবর্ধনাস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। মঞ্চে নির্ধারিত বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ একটি চেয়ারে বসে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি কাড়েন তিনি।

সমাবেশস্থলে তার জন্য রাখা হয়েছিল একটি রাজকীয় চেয়ার। চেয়ারে আরাম করে বসার জন্য ছিল ফোম যা সাদা কাপড়ে মোড়ানো। তবে সেই চেয়ারে তিনি বসেননি। তিনি এসব রাজকীয় চেয়ারের বদলে সাধারণ চেয়ার আনার জন্য বলেন। এরপর পাশেই থাকা একটি সাধারণ চেয়ার আনেন সিএসএফ’র (চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্স) একজন সদস্য। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পাশেই দাঁড়িয়ে ছিলেন। অন্যদিকে মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের বাম পাশে বসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এর আগে লাখো জনতার মাঝ দিয়ে সংবর্ধনা মঞ্চের দিকে এগিয়ে যান তিনি। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। পরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন। তারেক রহমানও বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিবাদন জানাতে জানাতে এগিয়ে আসেন। বিমানবন্দর থেকে বের হয়ে দীর্ঘদিন ঘণ্টা পর মঞ্চে পৌঁছান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: