সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় প্রধান শিক্ষিকাকে শোকজের নির্দেশ, বন্ধ শিক্ষকদের অতিরিক্ত বোনাস বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা ‘বাদ পড়া প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজ ১০ বছর বয়স কমিয়ে ‘মাটি খেকো’ এখন ডিগ্রি কলেজের অফিস সহায়ক ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মানিকগঞ্জ ফসলের জমি থেকে নারীর মরদেহ উদ্ধার, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত লোহাগড় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা ও বৃক্ষ রোপণ নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার

নির্বাচনে অংশ নেবেনা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতালীগ।

শনিবার বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি। বরং বিগত সরকারের আমলে যা হয়েছে তার চাইতে খারাপভাবে দেশ চলছে। এখনো অনেককে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে।

এ অবস্থায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ ও উদ্দীপনাও দেখা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: