শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা” গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন: তিন সংসদ সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা গজারিয়ায় মাদক বিরোধী র‍্যালী শেষে ছোট বড় ৬টা গাঁজা গাছ উদ্ধার কালিগঞ্জের চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় মানুষের ঢল এসএমই খাতের গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী সমাধানে কাজ করবে ব্র্যাক ব্যাংক-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী ‘আর বাসায় ফেরার তাড়া নেই, এখন আমি জামিন চাই না’—ট্রাইব্যুনালকে দীপু মনি দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময় বাংলাদেশের মধ্যবিত্ত: স্বপ্ন, সংকট ও ভবিষ্যৎ – জহিরুল ইসলাম

নেশার টাকা সংগ্রহে চুরি, ডিবি মুন্সীগঞ্জের হাতে ধরা”

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চোরের উপদ্রব পরিলক্ষিত হওয়ায় সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই(নিঃ) আবুল কালাম আজাদ, এসআই (নিঃ) মোঃ রেজাউল কাজি, এএসআই (নিঃ) মাহাবুর রহমান এর নেতৃত্বে শিবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে খররা এলাকার চিহ্নিত চোর স্বপন (৪০), পিতা আব্দুল আজিজ, মাতা মনোয়ারা বেগম, সাং-খাররা, থানা- শ্রীনগর, জেলা মুন্সীগঞ্জকে ইং ২৮-০৮-২০২৬ইং দুপুর ০২ঃ৩০ ঘটিকার সময় শিবরামপুর এলাকা থেকে ০৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় যে, মাদকের টাকা সংগ্রহ করার জন্য তিনি এলাকার বাগানের কলাসহ বিভিন্ন জিনিস চুরি করে।

জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে শিবরামপুর ও খররা এলাকার বিভিন্ন জায়গা হতে তার চোরাইকৃত পাঁচটি কলার ছড়া অদ্য সন্ধ্যায় কর্দমাক্ত বিলের ভিতর রাখা স্থান থেকে উদ্ধার করা হয়। উক্ত চোর স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত কলা চোর স্বপন শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপে সহ এলাকার বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: