বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাসকে(৫৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটের দিকে সদর উপজেলার তেতুলিয়া গ্রামে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রহমান বিশ্বাস ২০২৫ সালের ২৯ জুলাই গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৩১) এজাহারনামীয় ১৯৪ নম্বর আসামি। তার বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন, ১৮৬০ সালের পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। মামলার উল্লেখযোগ্য ধারাগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা হাঙ্গামা, সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ।

গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তেতুলিয়া থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে আজ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান বিশ্বাস তেতুলিয়া গ্রামের মৃত গোলাপ বিশ্বাস ও মৃত মেহেরুন্নেসার ছেলে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: