বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :

মানিকগঞ্জের শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন ব্রাস্ট হয়ে ১ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। একটি দোকানঘর এবং বিআইডব্লিউটিসি’র কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে আরিচা ঘাটের বিআইডব্লিউটিসি’র কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নেন এবং টার্মিনালের বাউন্ডারি এলাকার মধ্যে কম্প্রেসার মেশিনটি রাখা হয়। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ করে কম্প্রেসার মেশিনটি ব্রাস্ট হয়ে যায়। এ সময় ৬ ব্যক্তি আহত হন। তারা হলেন মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশোনারা বেগম (৫৫) এবং জাহাঙ্গীর শিকদার (৪৫)। এর মধ্যে মোহাম্মদ আলীর একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পর মারা যান। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আরিচা ৩ নম্বর ফেরিঘাটের কাছে কম্প্রেসার মেশিন ব্রাস্ট হয়ে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহতের ভাই বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে তিনি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: