বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম
জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার শূন্যতা ও নতুন এমপিদের ভিড়ে ব্যতিক্রম হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে কামরুল হুদার আবেদন গোপালগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও ভূমিকম্প সচেতনতায় বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কন্ঠস্বর নিশ্চিত করণে অবহিতকরণ সভা নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বেগম খালেদা জিয়ার স্মরণে মুন্সীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল কালিয়াকৈরে প্রতিপক্ষের গাছপালা কেটে নেওয়ার অভিযোগ

বেগম খালেদা জিয়ার স্মরণে মুন্সীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের খালইস্ট এলাকার ফ্রেন্ডস কিচেন অ্যান্ড পার্টি প্যালেসে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল ইসলাম রাজুর উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্রাবন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আল আরাফ, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাবাজার ইউনিয়নের নেতা বাহার উদ্দিন, সাবেক কাউন্সিলর লিটন মাঝি ও শিলয় ইউনিয়নের নেতা জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: