সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

কালিগঞ্জে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করলো রিপোর্টার্স ক্লাব

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ রমজান) সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ-এর কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন।

কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস.এ.এম আশিক, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, সমাজসেবক জাহাঙ্গীর আলম, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল ইমরান এবং কুশলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমানসহ অনেকে।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন ঈদে অসচ্ছল পরিবারের মুখে হাসি ফুটাতে রিপোর্টার্স ক্লাবের সদস্যরা নিজস্ব অর্থায়নে ৪০টি পরিবারের মাঝে সেমাই, চিনি, গুঁড়া দুধ, চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও সয়াবিন তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: