শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে আটক রেখে চাঁদার দাবিতে দিনভর নির্যাতন গ্রেফতার-২ গজারিয়ায় বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা পিরিয়ড বা মাসিকের রক্ত জানাতে পারে শরীরের অন্য রোগের তথ্য জুমার দিন যেসব কাজ বর্জনীয় ১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার ৩ লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত করলেন ট্রাম্প মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জন্মশত্রুদের বিরুদ্ধে জাসদের গণপ্রতিরোধ গড়ার আহ্বান অধ্যাপক থানজামা লুসাই: পাহাড়ের শিক্ষার আলোকবর্তিকা ও আদর্শ নেতৃত্বের প্রতীক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত থাকবে।

বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য প্রকাশ করেন।

ট্রাম্পের পোস্ট অনুযায়ী, ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং চলমান আলোচনা চালানোর জন্য আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত এসব স্থাপনায় হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিভিন্ন ভুয়া সংবাদমাধ্যমের ভুল খবর প্রকাশের পরও আলোচনার প্রক্রিয়া ভালোভাবে চলছে।

এর আগে ট্রাম্প গত সোমবার ঘোষণা করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের জ্বালানি স্থাপনায় আগামী শুক্রবার পর্যন্ত হামলা বন্ধ রাখবে। নতুন ঘোষণা অনুযায়ী, পূর্বের স্থগিতকালের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হলো। সূত্র: আল জাজিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: