সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী সদর দপ্তরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা সরকার কি দেশকে আবারও গুমের স্বর্গরাজ্যে পরিণত করতে চায়: আসিফ মাহমুদ ১২৯ ক্রীড়াবিদ মাসে ১ লাখ টাকা করে পাবেন, ভাতা কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর হঠাৎ পানিতে তলিয়ে গেলেন রাহুল! কী ঘটেছিল গতকাল মানিকগঞ্জে দিঘুলিয়া চকে ৫ দিন পর মিলল বিচ্ছিন্ন মস্তক এক চার্জে ৫০ বছর চলা পারমাণবিক ব্যাটারি পাল্টে দেবে ভবিষ্যৎ? ‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত‚ত কৃষকের ঘর ও গরু, ক্ষতি ৬ লক্ষাধিক টাকা

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী সদর দপ্তরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী সদর দপ্তরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একজন শান্তিরক্ষী নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে এ হামলা হয় বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) সোমবার ভোরে জানায়, দক্ষিণ লেবাননে মারজায়ুন জেলার আদশিত আল-কুসায়রের কাছে তাদের একটি অবস্থানে ওই ক্ষেপণাস্ত্র হামলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা বলেছে, আমরা ক্ষেপণাস্ত্রটির উৎস সম্পর্কে জানি না। আমরা তদন্ত শুরু করেছি।

শান্তিরক্ষা মিশনের বার্তায় আরও বলা হয়, শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) তথ্য বলছে, ইসরায়েলি বাহিনী আদশিত আল-কুসায়রে জাতিসংঘ বাহিনীতে কর্মরত ইন্দোনেশীয় দলের সদর দপ্তরকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: