বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা শহীদ সাব্বিরের পরিবারকে হুমকির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি :
জুলাই আন্দোলনে নিহত শহীদ সাব্বির হোসেনের পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকির অভিযোগ করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাব্বিরের মা মায়া বেগম ও বোন শ্রাবন্তী এ অভিযোগ করেন।

তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্ধা। সাব্বিরের মা মায়া বেগম অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলন চলাকালে আওয়ামীলীগ ও তাদের দলীয় লোকজনের হাতে তার ছেলে সাব্বির শহীদ হয়। বাড়িতে সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে নিহত সাব্বির কে বাড়ির কবরস্থানে দাফন না করতে পেরে নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করতে হয়েছে।

সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় একই বাড়ির প্রতিপক্ষ লোকজন বিভিন্ন সময়ে সাব্বিরের বাবা আমির হোসেনসহ পরিবারের সকল সদস্যকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। এর পরও গত ৩১/০৩/২০২৬ ইং সকালে তাদের সম্পত্তিতে থাকা একটি সুপারী গাছ থেকে সুপারি পাড়তে গেলে প্রতিপক্ষ শরীফপুর গ্রামের বাবুল, ঝর্না বেগম, শিলা বেগম, তৈয়বা খাতুন তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে তারা শহীদ সাব্বিরের পিতা আমির হোসেন, মা মায়া বেগম, বোন শ্রাবন্তী উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় সদর থানায় পৃথক অভিযোগ দায়ের করার পর থেকে আসামীরা তাদের প্রতিনিয়ত হুমকিধমকি প্রদান করে আসতেছে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে কথা বলা সম্ভব হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি আমার জানা নেই৷ আমি ছুটিতে ছিলাম। বিষয়টির খবর নিচ্ছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: