বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা সহ মোঃ জহির ইসলাম নামে এক বাস চালককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত বাস চালক ঢাকা জেলার লালবাগ থানাধীন ১১৫ নং ইয়াছিন বেপারি গলির এলাকার তাজুল ইসলামের ছেলে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। শনিবার (১১ এপ্রিল) সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন, কুমিল্লা র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নারায়নকরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে বাস চালক জহির ইসলামের হেফাজতে/নিয়ন্ত্রনে থাকা অবস্থায় ১০ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। র‌্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে স্বীকার করে দীর্ঘদিন যাবৎ থেকে অভিনব কায়দায় কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো ভয়ানক মরণব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং ধৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: