বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈর প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার বুধবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত নীল কমল মহন্ত (৪৫)কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার মৃত-নিতাই দাস মহন্তের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত নীল কমল মহন্ত দীর্ঘ দিন যাবৎ মানসিক ভাবে অসুস্থ্য। আজ সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে এদিক ওদিক হাটাহাটি করতে থাকে। পরে পূর্জোর জন্য ফুল তুলে নিয়ে ঘরের ভেতর চলে যায়। সাড়ে ৬টার সময় নীল কমলের স্ত্রী জয়াদাসী মহন্ত দরজা ধাক্কা দিলে ভেতর থেকে দরজা-জানালা বন্ধ পাওয়া যায়। পরে নীল কমলের স্ত্রী আতঙ্ক হয়ে ডাকচিৎকার করিলে প্রতিবেশিরা এগিয়ে আসে। পরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করিলে ধর্নার সাথে গলায় গামছা পেছানো আবস্থায় তার ঝুলন্ত মৃত দেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মৃত দেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মৃত দেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: