শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করলেন স্বাস্থ্য মন্ত্রী গোপালগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: গণধোলাই খেয়ে আটক ৪ ডাকাত অ্যালার্জি-চুলকানি কেন হয়, দ্রুত পরিত্রাণের উপায় : ডা. তাসনিম জারা নড়াইলের লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন- এমপি সরফুদ্দীন আহম্মেদ সেন্টু “আলোকে সমান্তরাল প্রসেসর হিসেবে ব্যবহার করাই ছিল আমার লক্ষ্য” – ড. আতাউল করিম সাইবার হামলা রুখতে নতুন অস্ত্র ওপেনএআই খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী ট্রাস্ট ব্যাংকে চাকরি, যারা আবেদন করতে পারবেন ‘আমরা বিবাহিত তবে সিচুয়েশনশিপে আছি’

মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করলেন স্বাস্থ্য মন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
ভুল তথ্য ছড়ানো ও কর্মস্থলে অনুপস্থিতি থাকায় নানা অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের ৩ কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আস্মিক পরিদর্শনে এসে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর ও সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিষ্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এদিন বিকেলে সাড়ে ৪ টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন সরমঞ্জামদি সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া হাসপাতালের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে আলাপ-চারিতা করেন। পরে তিনি জলাতংকের ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহার করেন। তাছাড়া অনিয়ম ও কর্মস্থালে অনুপস্থিতির কারণ দেখিয়ে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেনীর কর্মচারী মিজানুর রহমাকে প্রত্যাহার করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: