সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি হজের সময় রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচি স্টোরকিপার পদে চাকরি দেবে আদ্-দ্বীন হাসপাতাল কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে দুই হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিলা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি মোহাম্মদ বশির হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়াও একই এলাকার স্কুলছাত্র মোহাম্মদ রাহাত হত্যার বিচারের দাবিও জানিয়েছেন অবরোধকারীরা। রবিবার (৩মে) চৌদ্দগ্রাম থানার সামনে বিক্ষোভ হয়। এতে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দ্যেরখিলসহ স্থানীয় বিপুল সংখ্যক যুবক-তরুণ অংশগ্রহণ করেছেন। এ সময় থানা ঘেরাও করতে দেখা গেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, সাইদুল হোসেন সাব্বির, সাজিন ও বেলাল।

এ সময় বক্তারা বলেন, বশির ও রাহাতের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে। হত্যাকারীরা ভারত থেকে অস্ত্র এনে গুলি চালিয়ে রাহাত ও বশিরকে হত্যা করেছে। হত্যাকারীরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়? যদি ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দ্যেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বারেক মিয়ার ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদিরের পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়।

পরে আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিকে এই হত্যাকান্ডের মামালা নিয়ে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অবরোধ চলাকালে স্থানীয়রা থানা ঘেরাও করে। অবরোধকারীদের শান্ত করতে বক্তব্য দেন চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন। ওসি বলেন, কোন নেতা বা কারো আত্মীয় পরিচয়ে খুনীদের ছাড়া দেওয়া হবে না। মামালা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: