বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন
নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের
ঈশানচন্দ্রনগর গ্রামের মোঃ দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) ও ভবঘুরে
পাগল (৩২) বছরের যুবক। ঘটনাগুলো ঘটেছে শনিবার ভোর ছয় ঘটিকার
সময় উপজেলার হারিসদ্দার সিরিঞ্জ ফ্যাক্টরি ও অপর ঘটনা ভোর সাত ঘটিকার
সময় পৌরসভা ডাকবাংলার সামনে। তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে
থানার এসআই নাজিম আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার ভোরে
উপজেলার হাড়ি সরদার এলাকায় সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিক পান্না আক্তার
কাজে যোগদানের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ
পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা গাড়ী তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে পান্না আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপরদিকে সকাল সাত
ঘটিকায় সময় পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকবাংলা
এলাকায় ভবঘুরে (৩৫) এক যুবককে অজ্ঞাতনামা গাড়ী চাপা দিয়ে চলে
যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ‎চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম মিলন বলেন সড়ক দুর্ঘটনা গুরুতর
আহত মহিলা ও পুরুষ হাসপাতলে আনার পূর্বেই ঘটনাস্থলে মৃত্যু
হয়েছে। ‎মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ বলেন সড়ক
দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ভবঘুরে (৩৫) বছরের যুবকের লাশ
ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পান্না বেগমের লাশ স্বজনরা বাড়ীতে
নিয়ে যায়। এসব ঘটনায় দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: