শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান নেতাকর্মীসহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড দলে চোটের হানা কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার স্ত্রী’কে হত্যা করে মরদেহ খাটে রেখে সন্তানকে নিয়ে পালিয়ে যান স্বামী নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা বিগত সরকার সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে: সংস্কৃতি মন্ত্রী

উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি

বরিশাল ব্যুরো :
বরিশালের উজিরপুরে শিশুদের সৃজনশীলতা, মানসিক বিকাশ ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে “শিশুর পরিবারের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশ” শীর্ষক উৎসাহমূলক উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে রবিবার সকাল দশটায় উপজেলা ওডিটরিয়ামে নিবন্ধিত শিশুদের মাঝে উৎসাহমূলক উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য জনাব সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু নিজ হাতে শিশুদের মাঝে উপহার তুলে দেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে মোট ৩৫৫১ জন শিশুর মাঝে এ উপহার বিতরণ করা হবে। আয়োজকরা আরও বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের সৃজনশীল চিন্তাভাবনাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, উজিরপুর জনাব মো: আলী সুজা।

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর সভাপতি শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সভাপতি সরদার সিদ্দিকুর রহমান পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন সিলভিয়া ডেইজী নির্বাহী পরিচালক, (সিআরএসএস) এ্যাডওয়ার্ড রবীন বল্লভ কো-অর্ডিনেটর (প্রোগ্রাম), রিগবী সেতু গমেজ প্রোগ্রাম ম্যানেজার, উজিরপুর এপি, রাকিবুল ইসলাম, এম এ্যান্ড ই স্পেশালিস্ট, উজিরপুর এডিপি, সিনথিয়া তন্বী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) এ্যানী মিতা বৈরাগী ও আহসান সুমন, উজিরপুর এডিপি।
অনুষ্ঠান বাস্তবায়ন করেছে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এবং অর্থায়ন করেছে উজিরপুর এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিবন্ধিত শিশুরা অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: