বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ: সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ মুন্সীগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত মানিকগঞ্জে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নড়াইলে প্রাথমিক শিক্ষা অফিসে দুর্ধর্ষ চুরি ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচজন কৃষিশ্রমিক উদ্ধার এবার ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে হুমকি, মন্ত্রণালয়ে অভিযোগ ২৮ দলের পুরো স্কোয়াডের যে বেতন মেসি একাই তারচেয়ে বেশি পান নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ

ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকায় ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি এখন পাঁচ মাসের অন্তঃস্বত্ত¡া। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৭ মে) দিবগত রাত সাড়ে ১২টায় শিশুটির মা বাদি হয়ে ফুলবাড়ী থানায় অভিযুক্ত ব্যাক্তি নুরুল ইসলাম ওরফে দয়ালের (৬৫) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে দয়াল (৬৫) একই গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে। পেশায় তিনি ভাঙরি ব্যবসায়ী। বিষয়টি এলাকায় জানাজানি হবার পর স্ব-পরিবারে এলাকা থেকে পালিয়েছেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিশুটির মা একজন চাতাল শ্রমিক এবং বাবা পক্ষাঘাতগ্রস্থ ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। আসামী নুরুল ওই শিশুটির প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে যাতায়াত ছিলো। এই সুযোগে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে একাধিকবার ধর্ষন করেন। সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি নুরুল ইসলাম শিশুটিকে ফুসলিয়ে গ্রামের পাশে একটি ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে পারিবারিক এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেন উভয়পক্ষ। আসামী নুরুল ধর্ষণের বিষয়ে কাউকে না জানানোর জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মেরে ফেলার হুমকিও দেয়।

শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয় কয়েকজনজানান, গত ৬ মাস আগে নানীর জন্য দোকানে পান আনতে গিয়েছিল শিশুটি। পথিমধ্যে একই এলাকার নুরুল ইসলাম শিশুটিকে মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে হত্যার হুমকি দেয় নুরুল। মাসখানেক আগে শিশুটির চেহারায় অস্বাভাবিকতা লক্ষ্য করে তাঁর পরিবারের লোকজন। পরে পরীক্ষা করে দেখেন যে শিশুটি অন্তঃসত্ত্বা। সপ্তাহখানেক আগে নুরুল স্থানীয় কয়েকজন লোকজনকে সাথে নিয়ে শিশুটির পরিবারের সাথে আপোষ-মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মীমাংসার নাটক সাজিয়ে শিশুটির পরিবারকে দেড় লাখ টাকা দেনমোহর ও দুই শতক জমি লিখে দেয়ার আশ^াসে কথিত বিয়ে দেয়া হয়। একইসাথে কথিত বিয়ের কথা বলে একটি খাতার মধ্যে শিশুটির স্বাক্ষর নেওয়া হয়।

শিশুটির বাবা বলেন, হঠাৎ করে জানতে পারি আমার মেয়ে গর্ভবতী। আমি নিজেই অসুস্থ, চেয়েচিন্তে খাই, মান সম্মানের ভয়ে এবং কয়েকজনের চাপাচাপিতে ওই লোকের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছি। দেড় লাখ টাকা আর দুই শতক জমি দিতে চয়েছে আমাদের। তবে টাকা এবং জমি কিছু পাই নাই। আমি নুরুলের শাস্তিসহ উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে ফুলবাড়ী থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল লতিব শাহ্ জানান, শিশুটি বর্তমানে অন্তঃসত্ত্বা। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু ব্যাক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপোস রফার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্তসহ তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। গতকাল রাতে শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একইসাথে যারা বেআইনিভাবে এই আপোষ-মীমাংসার সঙ্গে জড়িত ছিল, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: