সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম
অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ বদলিজনিত কারণে পটুয়াখালী শাখা থেকে বিদায় নিলেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব ‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’ ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’ যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার ২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন কুয়াকাটায় শুরু হচ্ছে শত বছরের রাস উৎসব বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না

জাতীয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।
রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

তিনি বলেন, ‘স্যার দুপুরে অসুস্থ হয়ে পড়লে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমি থেকে আমরা স্যারের বাসায় যাচ্ছি। দাফন এবং শ্রদ্ধা নিবেদনের বিষয়ে সিদ্ধান্ত হলে জানানো হবে।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নিরপেক্ষ রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও তাত্ত্বিক লেখালেখির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনার পাশাপাশি তিনি ২০টিরও বেশি গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ এবং ‘সংস্কৃতির সহজ কথা’। এছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’সহ একাধিক গ্রন্থ।

সাহিত্য ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: