শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি রাশেদা বেগম হিরা এমপি’র সাথে চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা বিনা হিসাবে জান্নাতে যাবেন যে সৌভাগ্যবানেরা দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার” গোপালগঞ্জে নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের পেপার ওয়েট নিক্ষেপ মানিকগঞ্জের দৌলতপুরে ইয়াবা ও মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, থানায় মামলা বর্ণচরে শিক্ষিকার বাবা হাতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের জবানবন্দি মোদি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে বলিউড তারকারা নরেন্দ্র মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় সিয়াম ফিলিং স্টেশন সংলগ্ন লক্ষ্মীপুর থেকে ঢাকা আঞ্চলিক সড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ব্যাপারী বাড়ির মো. মোক্তারুজ্জামন (৩৫), চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর এলাকার সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের মানিক ব্যাপারী (৩২) এবং রায়পুর উপজেলার চর কাছিয়া ইউনিয়নের মাসুদ (৪০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, একটি হাইস মাইক্রোবাস, একটি রেঞ্জ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ, দুটি কোদাল, তিনটি মোবাইল ফোন, দুটি নি-ক্যাপ, একটি বেল্টের অংশবিশেষ ও এক জোড়া জুতা জব্দ করা হয়।
এ সময় ডাকাত দলের আরও দুই থেকে তিন সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: