সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
নৌকা তৈরিতে ব্যস্ত নড়াইলের ‘নৌকা গ্রাম’ রামসিদ্ধি ভারতীয় সীমান্তে বি’এস’এফের গু”লি”তে প্রা”ণ হারালেন কুলাউড়ার যুবক উজিরপুর মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ অনুষ্ঠিত দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম নতুন কমিটি গঠন জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪ জন আহত উদ্ধার করল ফায়ার সার্ভিস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জে জমি নিয়ে নিকটাত্মীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুপিয়ে জখম ৩ গ্রামীণফোনের শেয়ার স্পট মার্কেটে যাচ্ছে সোমবার শাকিরা-পিকের বিখ্যাত বাড়ির মালিক এখন ইয়ামাল এক জালেই ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, নিলামে বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায়

দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের কর্মবিরতি

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে কর্মবিরতি ও গণবিক্ষোভ করেছে দিলদারপুর চা-বাগানের শ্রমিকরা। শনিবার (৮ জুলাই) সকালে প্রায় ২ ঘন্টা কাজে যোগদান না করে শ্রমিকরা এই কর্মসূচী পালন করেন।

বিরতি ও গণবিক্ষোভের ডাক দেয় দিলদারপুর চা-বাগানের চা-শ্রমিকসষরা। এতে চা-বাগানের শতাধিক শ্রমিক ও নেতারা অংশ নেন।

বাগান পঞ্চায়েত এডহক কমিটির সভাপতি সিতারাম কলের সভাপতিত্বে এবং বিকাশ পালের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংস্কার কমিটির সদস্য সচিব জনক লাল দেশোয়ারা জনি, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নারী ফোরামের নেত্রী গীতা রাণী কানু, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি বিকাশ চাষা, ক্লিবডন চা বাগানের শ্রমিক নেতা অজিত গোয়ালা, দিলদারপুর চা-বাগানের নারী শ্রমিক পঞ্চমী ভূমিজ, পূরবী রায়, পপি রিখিয়াপন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শ্রম অধিদপ্তরের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তা চা শিল্পের জন্যও ক্ষতিকর হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: