শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ আয়োজন করা হয়।
সকাল ৯টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন এবং সাঈদী হাসান বুলবুল।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও স্টিকার প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা সংবর্ধনা গ্রহণ করে এ আয়োজনে অংশ নেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।