শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি : ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের নেতৃত্বে শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শুরু হয়ে উৎসবমুখর পরিবেশে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে সকালে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে কেন্দ্রীয় কালীবাড়িতে পূজা-অর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ, স্ট্যাম্প ভেন্ডার ও জুয়েলারি ব্যবসায়ী সঞ্জয় সিকদারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে দুপুরে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এদিকে, জেলা শহরের পাশাপাশি কোটালীপাড়া, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন আশ্রম ও মন্দিরেও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: