শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চৌদ্দগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আবদুল মান্নন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার চৌদ্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ পূজা, গীতাপাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার চৌদ্দগ্রাম পূজা ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৌরসভা পূজা ফ্রন্টের সভাপতি অনিল বণিকের সভাপতিত্বে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশ্মশান ও মহাদেব মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

পরে ধর্মীয় স্লোগান ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা, গীতাপাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, শান্তি ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা পূজা ফ্রন্টের সেক্রেটারি আশীষ কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা ফ্রন্টের সদস্য আপন সাহা, খোকন কর্মকার, সুমন সাহা, বাদল সাহা, টিপু দাস, স্বপন দাস ও টিটু দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে চৌদ্দগ্রাম থানা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: