শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে

বিনোদন ডেস্ক : নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্পর্ধা’ নামের এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে কোয়েল মল্লিক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্পর্ধা’র শুভ মহরত। এতে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। সিনেমাটির প্রযোজক নিসপাল সিং রানে। তাঁর মূল ভাবনায় চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য।

‘স্পর্ধা’র গল্প আবর্তিত হবে এক স্বাধীনচেতা নারীকে ঘিরে। কাজের ক্ষেত্রে কোনো আপস না করে সংসার ও ক্যারিয়ার একসঙ্গে সামলানোর পাশাপাশি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান তিনি। গল্পের মধ্য দিয়ে একজন নারীর জীবনসংগ্রাম ও নিজের পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই তুলে ধরা হবে।

দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে আবারও জুটি হিসেবে পর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। বাবা-মেয়ের জুটিতেও ফের দেখা যাবে রঞ্জিত ও কোয়েল মল্লিককে।

চলতি মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘স্পর্ধা’।

উল্লেখ্য, গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সেই সিনেমায় কোয়েলের আইনজীবী চরিত্রের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: