শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নতুন বছরে প্রতিদিন ১০ হাজার মেট্রিক টন বেশি সিমেন্ট উৎপাদন করছে বসুন্ধরা

নতুন বছরে প্রতিদিন আরও ১০ হাজার মেট্রিক টন বেশি সিমেন্ট উৎপাদনে সক্ষম হচ্ছে বসুন্ধরা গ্রুপ।

গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর শনিবার সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে আয়োজিত ‘১ এর পথে এক সাথে’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সায়েম সোবহান আনভীর বলেন, লাল সবুজের বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বক্ষেত্রে বসুন্ধরার পণ্য বাংলাদেশে প্রথম হবে। ধারাবাহিকভাবে ভালো মানের সিমেন্ট উৎপাদনের কারণে দেশের সকল বৃহৎ স্থাপনা নির্মাণে আমাদের সিমেন্ট এককভাবে ব্যবহার করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, অ্যাসিসটেন্স জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম প্রমুখ।

বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের দক্ষিণবঙ্গের পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের সদস্যদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের পাঁচ হাজার সদস্যের পদচারণায় মোজাফফর গার্ডেন মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় শিল্পীদের গান ও নাচে জমজমাট হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লোজ আপ ওয়ান তারকা মুহিন সংগীত পরিবেশন করেন।

দুপুরে মধ্যাহ্নভোজের পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কিং ব্র্যান্ড সিমেন্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন। পরে পরিবেশক ও রিটেইলারদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

র‌্যাফেল ড্রতে প্রথমস্থান অধিকারী গোপালগঞ্জের সরদার এন্টার প্রাইজের নাইম সরদারের হাতে প্রাইভেট কারের চাবি তুলে দেন প্রধান অতিথি।

প্রাইভেট কার জয়ী নাইম সরদার বলেন, বসুন্ধরা গ্রুপ পরিবেশক রিটেইলারদের নিয়ে যে আয়োজন করেছে, তাতে আমরা সম্মানিত হয়েছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: