সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

রাজধানীতে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

নিউজ ডেস্ক :: রাজধানীর মতিঝিল ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ছাইদুর রহমান সোহেল (৩৬), শাকিল উদ্দিন বাবুল (২৯), মো. সালেহ আহম্মেদ (২৬) ও মো. শামীম (২২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ছাইদুর রহমান সোহেল ও শাকিল উদ্দিন বাবুলকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে চানখারপুল হোসেনী দালান রোড এলাকায় অভিযান চালিয়ে সালেহ আহম্মেদ ও মো. শামীমকে গ্রেফতার করে বিমান বন্দর জোনাল টিম। তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চকবাজার থানা এলাকাসহ ঢাকার পার্শ্ববর্তী জেলায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: