বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ডিসির তদন্ত কমিটির রিপোর্ট : বুড়িমারীতে জুয়েল কোরআন অবমাননা করেনি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দর এলাকায় গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে ফেলা হয় শহীদুন্নবী জুয়েলকে। এতে কোরআন অবমাননার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিন সদস্যের তদন্ত কমিটি। এর আগে, শুক্রবার (৩০ অক্টোবর) লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিনকে প্রধান করে তিন কার্যদিবস সময় দিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কার্যে মোট ৫০ জনের লিখিত ও মৌখিক বক্তব্য নিয়ে তদন্ত কমিটির সাতটি সভা করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ছয়টি অধ্যায়ে ৪২টি অনুচ্ছেদে ৭৩ পাতা সংযুক্তিতে মোট ৬ পাতার তদন্ত প্রতিবেদনটি প্রস্তুত। ঘটনার ভূমিকা, বিবরণ, অধিক তথ্যানুসন্ধান, গভীর পর্যবেক্ষন, সুপারিশমালা ও মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটিতে চারটি সুপারিশ স্থান পেয়েছে বলেও দাবি করেন তদন্ত কমিটির প্রধান।

আজ বৃহস্পতিবার সকালে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট জমা দেয়া হবে বলে জানান তদন্ত কমিটি।

গত ২৯ অক্টোবর বিকেলে কোরআন অবমাননার অভিযোগ তুলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারে শহিদুন্নবী জুয়েল (৪৮) পিটিয়ে হত্যার পর পুুুড়িয়ে ফেলা হয় । জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: