শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

সোনাইমুড়ীতে জনতা ব্যাংকের ৯১৬তম শাখার উদ্বোধন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর সোনাইমুড়ীতে জনতা ব্যাংকের ৯১৬তম শাখার উদ্বোধন করা হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সোনাইমুড়ী পৌর শহরের সৈয়দ সফি প্লাজার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জনতা ব্যাংকের সিইও এন্ড এমডি মো. আব্দুস সালাম আজাদ (এফএফ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার একেএম শরিয়ত উল্যাহ (এফসিএ,এসিসিএ), প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (বিডিএমডি) মো. আবুল মনসুর।

ব্যাংকের নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. রমজান বাহারের সভাপতিত্বে সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হাসনাত আজাদের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন ব্যাংকের নোয়াখালী কর্মচারী পরিষদের সভাপতি সামছুল হাসান মিরন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া , প্লাজার স্বত্তাধিকারী সৈয়দ সফি উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন পাটোয়ারী, নান্দিয়াপাড়া কলেজের প্রভাষক আবু তাহের, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক, আলাউদ্দিন লিটন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাইন উদ্দিন, ব্যবসায়ী সৈয়দ এনায়েতে রাব্বি, মাসুদুল আলম ফরহাদ, সৈয়দ ফজলে রাব্বি মাসুদ, সৈয়দ নাজমুল হুদা ফরহাদসহ ব্যবসায়ী, শিক্ষক,সাংবাদিক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: