বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা নরসিংদী জেলা আওয়ামীলীগ ঐক্য বদ্ধ…..নজরুল ইসলাম হিরু

নরসিংদী প্রতিনিধি :: সারাদেশে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে করণীয় নির্ধারণে পরামর্শ সভা নরসিংদীতে আয়োজন করা হয়েছে। উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনে এমপি বীর মুক্তিযুদ্ধা লেফটেন্যান্ট কর্নেল(অবঃ) মোঃ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)।

এ সময় আরো উপস্থিত ছিলেন , নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভূঁইয়া, নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিপন সরকার, সদর থানা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঁইয়া ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান আজিম,বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, মাধবদী পৌরসভা মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, ঝন্টু সহ নরসিংদী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথি নরসিংদী সদর আসনের এমপি লেফটেন্যান্ট কর্নেল (অব) মোঃ নজরুল ইসলাম হিরু বলেন ,সারা বাংলাদেশের বিএনপি-জামাতের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি ,পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা নরসিংদী জেলা আওয়ামীলীগ ঐক্য বদ্ধ আছি, থাকবো ইনশাল্লাহ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: